📅 বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬  |  ২০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
নবোদিশা সত্য ও ন্যায়ের সাথে প্রতিদিন
বিজ্ঞাপন বিজ্ঞাপন

মিস ওয়ার্ল্ড ২০২৬: বিশ্বসেরা সুন্দরীর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মিস ওয়ার্ল্ড ২০২৬: বিশ্বসেরা সুন্দরীর মুকুট জিতলেন জোহেইরি মোলা

বিনোদন ডেস্ক, নবদিশা: ভিয়েতনামের না ট্রাং শহরে পর্দা নামল বিশ্বের সবচেয়ে পুরনো এবং মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর। দীর্ঘ লড়াই ও নানামুখী বিচার প্রক্রিয়ার পর ১১১টি দেশের প্রতিযোগীদের টপকে সেরা সুন্দরীর মুকুট মাথায় পরলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা ডোমিংগেজ।

জোহেইরি মোলা পেশাগত জীবনে একজন শিক্ষক, সাংবাদিক এবং সমাজকর্মী। ‘ভয়েস অব টুমরো’ নামের একটি উদ্যোগের মাধ্যমে তিনি সুবিধাবঞ্চিত শিশুদের ইংরেজি শিক্ষা প্রদান এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে কাজ করে আসছেন। মিস ওয়ার্ল্ড হওয়ার আগে তিনি গত বছর মিস ওয়ার্ল্ড ডোমিনিকান রিপাবলিকের খেতাব জিতে বিশ্বমঞ্চে নিজের যোগ্যতা প্রমাণ করেছিলেন।

প্রতিযোগিতার চূড়ান্ত সমীকরণ

এবারের আসরে প্রথম রানার-আপ নির্বাচিত হয়েছেন স্পেনের এলিজাবেথ রেনেস। পাশাপাশি, দ্বিতীয় রানার-আপের মুকুট অর্জন করেছেন মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি। চূড়ান্ত পর্বে বিচারকদের বিভিন্ন বুদ্ধিদীপ্ত প্রশ্নের মুখে পড়ে নিজেদের মেধা ও মননের পরিচয় দেন শীর্ষ ছয় প্রতিযোগী।

উল্লেখ্য, মিস ওয়ার্ল্ডের ৭৫তম এই আসরে প্রথমবারের মতো পাকিস্তান, মালদ্বীপ, ইরিট্রিয়া, মোজাম্বিক এবং ফ্রেঞ্চ গায়ানার প্রতিযোগীরা অংশ নেন। প্রতিযোগিতার নানা ধাপে ১১১ জন সুন্দরীকে মহাদেশীয় অঞ্চলভিত্তিক গ্রুপে ভাগ করে মূল্যায়ন করা হয়। তবে ব্যক্তিগত কারণে ইকুয়েডর, আর্মেনিয়া ও টোগোর প্রতিনিধিরা শেষ মুহূর্তে প্রতিযোগিতা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন। ১৯৫১ সালে এরিক মোরলে কর্তৃক প্রতিষ্ঠিত এই প্রতিযোগিতাটি এখনো বিশ্বজুড়ে তার গ্ল্যামার ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য সমাদৃত।

মন্তব্য করুন

Your email address will not be published.