দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫৪ মিনিটের দিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কম্পন টের পান মানুষজন। প্রত্যক্ষদর্শীদের মতে, কম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। তবে ভূমিকম্পটির মাত্রা কত ছিল এবং উৎপত্তিস্থল কোথায়—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ভূমিকম্পের পর অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে কম্পন অনুভব করার কথা জানান।...
