📅 বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬  |  ২০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
নবোদিশা সত্য ও ন্যায়ের সাথে প্রতিদিন
বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিশ্বকাপের প্রস্তুতি এখনই শুরু, লক্ষ্য স্থির অজি পেসার এলিসের

বিশ্বকাপের প্রস্তুতি এখনই শুরু, লক্ষ্য স্থির অজি পেসার এলিসের

খেলাধুলা ডেস্ক, নবদিশা: ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি পর্ব এখনই শুরু করে দিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিস। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজগুলোকে বড় সুযোগ হিসেবে দেখছেন এই ডানহাতি পেসার।

বিশ্বকাপের মঞ্চে জায়গা পেতে মরিয়া এলিস

বর্তমানে হারারেতে অবস্থান করছেন এলিস। সেখানে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে যাচ্ছে মঙ্গলবার। এই সিরিজের পরপরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।

মূলত বিশ্বকাপের কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়াই এখন অজিদের প্রধান লক্ষ্য। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য ২০২৭ বিশ্বকাপের ভেন্যু এবং ব্র্যান্ডিং ইতিমধ্যে আইসিসি ঘোষণা করেছে। সেই পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার জন্য এই ছয়টি ম্যাচ অস্ট্রেলিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তথ্য সংগ্রহই আসল লক্ষ্য

এই সফর সম্পর্কে নাথান এলিস বলেন, দল হিসেবে আমরা তথ্য সংগ্রহের দিকে বেশি গুরুত্ব দিচ্ছি। আমাদের দেখার বিষয় হলো—কোন কৌশল কাজে লাগছে আর কোনটি নয়।

তিনি আরও যোগ করেন, আসন্ন বিশ্বকাপ যাত্রার জন্য এই ছয়টি ম্যাচ বড় এক সুযোগ। আমরা এখান থেকে যত বেশি তথ্য সংগ্রহ করে নিজেদের গুছিয়ে নিতে পারব, মূল টুর্নামেন্টে তার সুফল পাব। মূলত বিশ্বকাপের মঞ্চে চূড়ান্ত স্কোয়াডে নিজের জায়গা পোক্ত করতেই মরিয়া হয়ে লড়াই করছেন এলিস।

মন্তব্য করুন

Your email address will not be published.