📅 বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬  |  ২০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
নবোদিশা সত্য ও ন্যায়ের সাথে প্রতিদিন
বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিদেশে অর্থ পাচারের অভিযোগ ভিত্তিহীন, রাজনীতি ছাড়ার চ্যালেঞ্জ আসিফের

বিদেশে অর্থ পাচারের অভিযোগ ভিত্তিহীন, রাজনীতি ছাড়ার চ্যালেঞ্জ আসিফের

অনলাইন ডেস্ক, নবদিশা: নিজের বিরুদ্ধে ওঠা অর্থ পাচারের অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকারী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার সন্ধ্যায় এক ফেসবুক লাইভে তিনি তার বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগের তীব্র প্রতিবাদ জানান। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, বিদেশে তার এক টাকা বিনিয়োগের প্রমাণ কেউ দিতে পারলে তাৎক্ষণিকভাবে রাজনীতি থেকে বিদায় নেবেন।

অর্থ পাচারের অভিযোগ নিয়ে মুখ খুললেন আসিফ

সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে হাজার হাজার কোটি টাকা পাচারের গুঞ্জন ছড়ানো হয়। আসিফ দাবি করেন, ‘আজকের কণ্ঠ’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত এই তথ্যগুলো আওয়ামী লীগের পরিকল্পিত অপপ্রচারের অংশ। তিনি প্রশ্ন তোলেন, দুদক ও ওই পেজের তথ্যের মধ্যে অদ্ভুত মিল রয়েছে, যা অত্যন্ত বিভ্রান্তিকর।

মন্ত্রণালয়ের কর্মকাণ্ড নিয়ে ওঠা অন্যান্য প্রশ্নের বিষয়েও তিনি খোলাখুলি কথা বলেছেন। বিশেষ করে, একটি মিনি স্টেডিয়াম প্রকল্পের ব্যয় বৃদ্ধি নিয়ে যে সমালোচনা হচ্ছে, তার ব্যাখ্যা দিয়েছেন তিনি। আসিফ জানান, প্রকল্পের শুরুতে স্টেডিয়ামের সংখ্যা কম থাকলেও পরবর্তীতে তা সারা দেশের উপজেলায় সম্প্রসারণ করা হয়েছে। ফলে ভূমি অধিগ্রহণ ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা বাড়ার কারণে ব্যয় বৃদ্ধি পাওয়া যৌক্তিক ছিল।

তিনি দৃঢ়কণ্ঠে বলেন, প্রকল্পের এই সংশোধিত রূপ অন্তর্বর্তী সরকারের সময় একনেকে অনুমোদিত হয়েছে এবং বর্তমানে তা বাস্তবায়নাধীন। অভিযোগগুলোকে তিনি তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার কৌশল হিসেবে আখ্যায়িত করেছেন। দুর্নীতি দমন কমিশনের তদন্তের বিষয়ে তিনি বলেন, দায়িত্বশীল জায়গা থেকে স্বচ্ছতার সঙ্গে কাজ করছেন এবং যেকোনো আইনি তদন্তের মুখোমুখি হতে তিনি প্রস্তুত।

মন্তব্য করুন

Your email address will not be published.