দীর্ঘ দেড় বছর পর নীরবতা ভেঙে বাবুগঞ্জে আ.লীগের কর্মসূচি

দীর্ঘ দেড় বছর পর নীরবতা ভেঙে বাবুগঞ্জে আ.লীগের কর্মসূচি

প্রায় দেড় বছর ধরে ভাঙ্গা কার্যক্রম স্থগিত থাকা বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় আজ পুনরায় প্রাণ ফিরে পেয়েছে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সীমিত পরিসরে কর্মসূচি পালনের মধ্য দিয়ে দীর্ঘ এই দীর্ঘস্থায়ী স্থবিরতার অবসান ঘটালেন স্থানীয় নেতাকর্মীরা।বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা কলেজ গেট এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে উপস্থিত হন ৭-৮ জন নেতাকর্মী। স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরিহিত অবস্থায় তারা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।

একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে একটি ব্যানার টানানো হয়, যেখানে ‘বাংলাদেশ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন, বাবুগঞ্জ উপজেলা শাখা’র নাম উল্লেখ ছিল। সংক্ষিপ্ত এই আয়োজনের মধ্য দিয়ে তারা শ্রদ্ধা নিবেদন শেষে দ্রুত স্থান ত্যাগ করেন।

দীর্ঘদিন পর দলীয় ব্যানারে কর্মসূচি পালনের বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের এক সিনিয়র নেতা জানান, তারা পুনরায় সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় হওয়া ও সবার দোয়া কামনা করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা আরও বলেন, “ভবিষ্যতে দলীয় সব কর্মকাণ্ডে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকব। যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় আমাদের নেতাকর্মীরা প্রস্তুত আছেন।

এদিকে বিষয়টি নিয়ে ভিন্ন তথ্য দিয়েছেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম। তিনি বলেন, “আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন বা ব্যানার টাঙানোর কোনো আনুষ্ঠানিক তথ্য আমাদের কাছে নেই।

সরেজমিনে দেখা গেছে, ওই কার্যালয়টি এখনো পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং সেখানে কোনো পতাকা ওড়ানো নেই। সম্ভবত এটি কোনো পুরনো বা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে।

দীর্ঘদিন পর হঠাৎ আ.লীগের এই কার্যক্রমকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে আলোচনা ও কৌতূহল।

Leave a Reply

Your email address will not be published.