সৌদি আরব কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে ১৮ ফেব্রুয়ারি থেকে।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শাবান মাসের ২৯ তারিখে চাঁদ দেখার জন্য দেশজুড়ে মুসল্লিদের আহ্বান জানানো হয়। পরে সরকারি পর্যবেক্ষণের মাধ্যমে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়।এবার প্রথমবারের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্র থেকে চাঁদ পর্যবেক্ষণ করা হয়। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ সময় ঘটে যাওয়া সূর্যগ্রহণ চাঁদ দেখায় কোনো প্রভাব ফেলেনি।
সৌদি আরবে রমজানের প্রথম দিন ঘোষণা, শুরু ১৮ ফেব্রুয়ারি

মন্তব্য করুন