📅 সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  |  ২০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
নবোদিশা সত্য ও ন্যায়ের সাথে প্রতিদিন
বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিয়োগ বাতিল হওয়া প্রায় ৬৫০ পুলিশ কর্মকর্তার চাকরি ফেরার সম্ভাবনা

২০০৬ সালে বাতিল হওয়া পুলিশ কর্মকর্তাদের চাকরি ফেরার ঘোষণা

দলীয় নিয়োগের অভিযোগে ২০০৬ সালে যাদের নিয়োগ বাতিল হয়েছিল, সেই প্রায় ৬৫০ পুলিশ কর্মকর্তার (এসআই) ও সার্জেন্টের চাকরি ফেরার সম্ভাবনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আদালতের রায় অনুযায়ী ব্যবস্থাস্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওইসব পুলিশ কর্মকর্তার ফাইল দীর্ঘদিন ধরে প্রধান উপদেষ্টা কার্যালয়ে মুলতবি অবস্থায় ছিল। তবে তারা ন্যায়বিচার পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।মন্ত্রী জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের চাকরি পুনর্বহালের বিষয়টি ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টা দপ্তরে জানানো হয়েছে। তবে কেন বিষয়টি এতদিন অনুমোদন পায়নি, সে বিষয়ে তিনি নিশ্চিত নন বলে জানান।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বর্তমানে পুলিশের কনস্টেবল পদে ২ হাজার ৭০১টি শূন্যপদ রয়েছে। এসব পদে জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে।তার মতে, পর্যাপ্ত জনবল না থাকলে আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করা কঠিন হয়ে পড়ে।

পুলিশের কাজে অবৈধ হস্তক্ষেপের বিষয়ে সতর্কবার্তা দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, কেউ যদি আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বেআইনিভাবে বাধা দেয় বা প্রভাব বিস্তারের চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, পুলিশকে স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে এবং আইনের শাসন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

দীর্ঘদিন ধরে চাকরি ফেরার অপেক্ষায় থাকা বাতিল হওয়া কর্মকর্তারা স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণায় নতুন আশার আলো দেখছেন। সংশ্লিষ্টরা আশা করছেন, দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের রায় অনুযায়ী তাদের পুনর্বহাল করা হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.