রিয়াল মাদ্রিদকে হারিয়ে চমক গেতাফের, উত্তেজনায় ভরা ম্যাচে লাল কার্ড দুই দলের

Real Madrid vs Getafe goal moment La Liga match

লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে চমক দেখাল গেতাফে । শক্তিশালী রিয়াল মাদ্রিদ কে ১–০ গোলে হারিয়ে মূল্যবান তিন পয়েন্ট তুলে নিয়েছে গেতাফে। পুরো ম্যাচ জুড়ে আক্রমণে এগিয়ে থাকলেও গোল করতে না পারার খেসারত দিতে হয়েছে রিয়ালকে।

ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুস জুনিয়র, ফেদেরিকো ভালভার্দে ও আর্দা গুলারের একের পর এক আক্রমণ গেতাফের রক্ষণভাগ ঠেকিয়ে দেয়। ১৪ মিনিটে ভিনিসিয়ুসের জোরালো শট দারুণভাবে রক্ষা করেন গোলরক্ষক দাভিদ সোরিয়া।

২৪ মিনিটে আর্দা গুলারের শটও সেভ করেন সোরিয়া। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে রিয়াল একাধিক কর্নার পেলেও গোলের দেখা পায়নি।

ম্যাচের ৩৯ মিনিটে পাল্টা আক্রমণে গোল করে এগিয়ে যায় গেতাফে। বক্সের ভেতর সুযোগ পেয়ে মার্টিন সাত্রিয়ানো জোরালো শটে বল জালে পাঠালে ১–০ ব্যবধানে এগিয়ে যায় অতিথিরা। প্রথমার্ধ শেষ হয় এই ব্যবধানেই।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য একের পর এক বদলি করেন রিয়াল কোচ। রদ্রিগো, ব্রাহিম দিয়াজসহ একাধিক খেলোয়াড় নামানো হলেও গোল পায়নি স্বাগতিকরা।

ম্যাচের শেষদিকে উত্তেজনা চরমে ওঠে। ৯০ মিনিটের পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রিয়ালের ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো সরাসরি লাল কার্ড দেখেন, আর গেতাফের আদ্রিয়ান লিসো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।

অতিরিক্ত সময়েও গোল করতে ব্যর্থ হয় রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত রেফারির শেষ বাঁশিতে
Real Madrid 0 – 1 Getafe
স্কোরলাইন নিয়েই ম্যাচ শেষ হয়।

এই হারে লা লিগার শিরোপা লড়াইয়ে চাপ বাড়ল রিয়াল মাদ্রিদের উপর।

Leave a Reply

Your email address will not be published.