Real Madrid vs Getafe Live: প্রথমার্ধে পিছিয়ে রিয়াল

Real Madrid vs Getafe live match La Liga

লা লিগার চলতি মৌসুমে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে Real Madrid VS Getafe CF। ম্যাচের প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোল পায়নি রিয়াল মাদ্রিদ, উল্টো ৩৯ মিনিটে গোল খেয়ে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুস জুনিয়র, আরদা গুলার ও ভালভার্দের একাধিক আক্রমণ গেতাফের ডিফেন্স ঠেকিয়ে দেয়। ১৪ মিনিটে ভিনিসিয়ুসের নেওয়া শক্ত শট দুর্দান্ত সেভ করেন গেতাফের গোলরক্ষক দাভিদ সোরিয়া।

এরপর ২৪ মিনিটে আর্দা গুলারের শটও গোলরক্ষকের হাতে আটকে যায়। ম্যাচের ৩৫ মিনিটে গেতাফের মাউরো আরামবারি ফাউলের কারণে হলুদ কার্ড দেখেন।

ম্যাচের ৩৯ মিনিটে হঠাৎই এগিয়ে যায় গেতাফে। বক্সের ভিতরে সুযোগ পেয়ে মার্টিন সাত্রিয়ানো জোরালো শটে বল জালে পাঠালে ১–০ ব্যবধানে এগিয়ে যায় অতিথিরা।

গোল খাওয়ার পর রিয়াল মাদ্রিদ আক্রমণের গতি বাড়ায়। ৪২ মিনিটে চুয়ামেনির হেড গোলরক্ষক ঠেকিয়ে দেন। অতিরিক্ত সময়ে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের শট অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়।

রেফারির বাঁশির সঙ্গে প্রথমার্ধ শেষ হলে
Real Madrid 0–1 Getafe স্কোরলাইন নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার লক্ষ্য নিয়ে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।

Leave a Reply

Your email address will not be published.