📅 রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬  |  ২০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
নবোদিশা সত্য ও ন্যায়ের সাথে প্রতিদিন
বিজ্ঞাপন বিজ্ঞাপন

রমজান উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা

রমজান উপলক্ষে স্কুল ছুটির ঘোষণা বাংলাদেশ

পবিত্র রমজান উপলক্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি নির্ধারণ করে। সেখানে এ ছুটির বিষয়টি উল্লেখ করা হয়। পরে মন্ত্রণালয় দুটি এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে।

কোন কোন উপলক্ষে ছুটি থাকবে

প্রজ্ঞাপন অনুযায়ী, নিম্নোক্ত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে—

  • পবিত্র রমজান
  • শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব
  • শবে কদর
  • জুমাতুল বিদা
  • ঈদুল ফিতর
  • স্বাধীনতা ও জাতীয় দিবস

এসব উপলক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটি কার্যকর থাকবে।

সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী সিদ্ধান্ত

এর আগে প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী আরও কয়েকদিন ক্লাস চালু থাকার কথা থাকলেও সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী আগেই ছুটি শুরু করা হচ্ছে।

মন্তব্য করুন

Your email address will not be published.